১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:১৭

বাঞ্ছারামপুরের ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

আশিকুর রহমান,বাঞ্ছারামপুর,(প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খাস জমি বন্ধোবস্তোপ্রাপ্ত ১৬ ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলা মিলনায়তনে এই দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মো.সোহাগ হোসেন, পৌর মেয়র মো. খলিলুর রহমান (টিপু) মোল্লা। ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস  চেয়ারম্যান মিসেস জলি আমির, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব, উপজেলা ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো. ওয়াসিম আকরাম প্রমুখ।
উপজেলার সোনারামপুর, তেজখালী ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ১৬ জন ভূমিহীনের মাঝে ৯৬.৫ একর খাস জমি বন্ধোবস্তো দেওয়া হয়েছে।যাদের মাথা খোজার ঠাই নেই তাদেরকেই ভুমিহীন হিসেবে জমি দিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৮:৫৭ অপরাহ্ণ