১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:১০

মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আগামী ১৬ ও ১৭ আগস্ট অংশ নিচ্ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে চলতি মাসের শেষ সপ্তাহে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শেষ দিকে ক্রম থেকে এই সংলাপ শুরু করা হবে বলেও জানান ইসি সচিব। এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ