১৩ই এপ্রিল, ২০২৬ ইং | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০৪

নাফ নদীর পাড়ে ৩ বস্তা ইয়াবা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের নাফ নদীর পাড় থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে রোববার ভোর ৪টার দিকে ইয়াবাভর্তি বস্তা ৩টি উদ্ধার করা হয়। ৩টি বস্তায় ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, উপজেলার সাবরাং সীমান্ত চৌকির ৫০০ গজ দক্ষিণে নাফ নদীর ৫ নম্বর স্লুইস গেট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযানে যায়।

বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তিনটি বস্তা ফেলে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো প্রায় ১৩ কোটি টাকার মূল্যের ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। তিনি জানান, মালিক বিহীন উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ২:৩৩ অপরাহ্ণ