আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডনের গুরুত্বপূর্ণ টিউব রেল স্টেশনে এক মুসলিম নারীকে হিজাব খুলে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। পর পর জঙ্গি হামলার পর থেকেই লন্ডনে মুসলিমদের ওপর বিদ্বেষ মূলক আচরণ মাথাচারা দিচ্ছে এই ঘটনা যেন তারই প্রমাণ। এই ঘটনাটি ১৬ জুলাই ঘটেছে ।
জানা যায়, লন্ডনের বাকের স্ট্রিট টিউব স্টেশনে বান্ধবীর সঙ্গে অপেক্ষা করছিলেন অ্যানিসো আবদুল কাদির্ হঠাৎ করেই এক ব্যক্তি তার দিকে তেড়ে আসেন। তাকে ও তার বান্ধবীকে স্টেশনের দেওয়ালে ঠেসে ধরে হিজাব খোলার চেষ্টা করতে থাকেন তিনি। আবদুল কাদির তাকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি তাকে ও তাঁর বান্ধবীকে মারধর করেন। সেই সঙ্গে তাদের গালমন্দও করতে থাকেন ।
অভিযুক্ত সেই যুবকের ছবি টুইটে পোস্ট করে জানান আবদুল কাদির ঘটনার কথা । তারপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শুধু অভিযুক্ত ব্যক্তিই নন, অভিযোগ পাওয়া গেছে তার সঙ্গে থাকা মহিলাও তাদের উদ্দেশ্য করে কটূক্তি করে বলে । যদিও ব্রিটিশ পরিবহণ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন ঘটনার তদন্ত করা হচ্ছে ।
ব্রিটিশ পরিবহণ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। যদিও অভিযুক্ত যুবক সেই নারীর টুইটের পাল্টা জবাব দিয়েছেন । তার পাল্টা দাবি এ ধরনের কোনও কাজ তিনি করেননি। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তার দাবি, তিনি কোনও দিন কাউকে আঘাত পর্যন্ত করেননি । তবে সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যটা বেরিয়ে আসবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

