২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৮

তরুণী ধর্ষণের ভিডিও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে ভিকটিম এজাহারে ইভান গোপনীয় যে ভিডিও প্রকাশ করে দেয়ার কথা বলেছিল, তা উদ্ধার করতে পারেনি। ইভানের গ্রেফতার বিষয়ে শুক্রবার কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব কথা জানান।

তিনি বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় অভিযুক্তের বাবা, বন্ধু-বান্ধব ও নিকটআত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়।

মুফতি মাহমুদ খান জানান, ইভানকে গ্রেফতারের জন্য র‌্যাব ঢাকার বহির্মুখী রাস্তা, রেল, বাস স্টেশন, বিমানবন্দর এবং লঞ্চ টার্মিনালে নজরদারির পাশাপাশি চেকপোস্ট ও টহল বৃদ্ধি করে। আসামির আত্মীয়-স্বজনদের বাড়িতেও নজরদারি বাড়ানো হয়। তারপরই নারায়ণগঞ্জের খালার বাসা থেকে ইভানকে গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ