১২ই এপ্রিল, ২০২৬ ইং | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২৮

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের সবগুলো ম্যাচের চূড়ান্ত সূচি

ক্রীড়া ডেস্ক :

বিসিবির হাই পারফরম্যান্স দলকে বলা হয় জাতীয় দলের ব্যাকআপ। আজকে যারা এই দলে খেলছেন বলার কারণ রাখে না যে তারা পরবর্তি টাইমে জাতীয় দলের হয়ে খেলবে।

প্রায় ১৬ দিনের সফরে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশের হাইপারফরম্যান্স স্কোয়াড। পাঁচটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ইতোমধ্যে সূচিও চূড়ান্ত হয়েছে।

সবগুলো ম্যাচই হবে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। আগামীকাল ৫ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে হাইপারফরম্যান্স দল। দ্বিতীয়, তৃতীয, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৭, ৯, ১১ জুলাই। ১৩ জুলাই শুরু হবে তিনদিনের ম্যাচ। প্রতিপক্ষ কারা তা এখনো নিশ্চিত হয়নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ