৫ই মার্চ, ২০২৬ ইং | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রামছপ

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রামছপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিলো ৪.৯। আজ সকালে ভূমিকম্পের ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২০১৫-র প্রবল ভূমিকম্পের চিহ্ন এখনও রয়েছে নেপালে। তার মধ্যে এই কম্পন নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ২০১৫-র ২৫ এপ্রিলের ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। প্রচুর বাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। সেই উদ্ধারকাজ চালাতে সময় লেগেছিল বহুদিন। এখনও সেই বিধ্বস্ত অঞ্চলের গঠনের কাজ চলছে।

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ